যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা
শেখ হাসিনা। ফাইল ছবি
যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮।
খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন।
আরও পড়ুন>>
- বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুট
- পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, বিশ্বমিডিয়ায় তোলপাড়
- শেখ হাসিনার পদত্যাগ-পলায়নে কলকাতায় বিজয় মিছিল
সূত্র বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।
এর আগে, সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব রাশিয়ার
- ২ ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের
- ৩ আজই উড়াল দেবে আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ
- ৪ হরমুজ খুললেই কাটবে না সংকট, রেশ থাকবে বহুদিন
- ৫ অন্তত ৬ মাস পর্যন্ত যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি