জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম কমিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। শনিবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের পরই এই ঘোষণা আসে।
সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৪ দিনের জন্য বর্তমান মূল্য কার্যকর হবে।

পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬০ দশমিক ৯৬ রুপি থেকে কমিয়ে ২৫৯ দশমিক ১০ রুপি করা হয়েছে।
তাছাড়া হাই স্পিড ডিজেলের দাম লিটারপ্রতি ২৬৬ দশমিক শূন্য ৭ রুপি থেকে কমিয়ে ২৬২ দশমিক ৭৫ রুপি করা হয়েছে।
কেরোসিনের দাম লিটারপ্রতি কমানো হয়েছ ২ দশমিক ৯৭ রুপি ও লাইট ডিজেলের দাম কমানো হয়েছে ২ দশমিক ৯৭ রুপি।
এ নিয়ে পরপর তিনবার জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান সরকার। গত ৩০ জুলাইয়ের পর পেট্রোলের দাম ধাপে ধাপে ১৬ দশমিক ৫ রুপি কমানো হয়েছে।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প
- ২ মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩ নিজেকে যিশুখ্রিষ্ট হিসেবে দেখানোয় তীব্র সমালোচনার মুখে ট্রাম্প
- ৪ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: স্কারবরো শোলের প্রবেশমুখে চীনের বাধা
- ৫ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান