পাকিস্তান
বিমানবন্দরে এমপক্স সন্দেহে ৩ জনকে পাঠানো হলো হাসপাতালে
ফাইল ছবি
পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এমপক্স সন্দেহে তিন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, এসব সন্দেহভাজন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানে ফিরছিলেন।
তিন যাত্রীকেই সিন্ধু সরকারের সংক্রামক রোগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ও পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে।
আরও পড়ুন>
এ বছর পাকিস্তানে মোট ৬ জনের দেহে এমপক্স পাওয়া গেছে। যার অধিকাংশই খাইবার পাখতুনখোয়ায়।
এমপক্স হলো এমন একটি ভাইরাস যা ফ্লুর মতো উপসর্গ ও ক্ষত সৃষ্টি করে। এই সংক্রমণে মৃত্যুও হতে পারে। তবে শিশু, গর্ভবতী নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার
- ২ নেপালের নির্বাচন: ভোটের লড়াইয়ে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র দল
- ৩ ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০
- ৪ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ
- ৫ ইরানের স্কুলে হামলার দায় সম্ভবত যুক্তরাষ্ট্রের: প্রাথমিক তদন্ত রিপোর্ট