চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার (২৫ নভেম্বর) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক রদবদলের সিদ্ধান্ত হয়। ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির বিধায়কদের নিয়ে ‘সবরমতী রিপোর্ট’ সিনেমা দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন>>
- বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন মঞ্চের চিন্ময় কৃষ্ণ
- চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
এ সময় বাংলাদেশে ইসকনের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত।
তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাশ প্রভুকে ড. ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এরপরই রাজ্যটির বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেবো না।
ডিডি/কেএএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শান্তি প্রতিষ্ঠায় ‘সম্মিলিত’ উদ্যোগ নেওয়ার আহ্বান মোদীর
- ২ জ্বালানি স্থাপনায় হামলা, মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুমকি ইরানের
- ৩ ইরানে ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
- ৪ ইরাকে মার্কিন হামলায় আঞ্চলিক কমান্ডারসহ ১৫ সেনা নিহত
- ৫ যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান