পাকিস্তান তালেবানের হামলায় ১৬ সেনা নিহত
পাকিস্তানের সেনাবাহিনী। ছবি: এএফপি (ফাইল)
আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তান তালেবানের হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, তিন দিক থেকে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালানো হয়। যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
তিনি বলেছেন, হামলায় ১৬ জন নিহত হয়েছেন ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ সময় জঙ্গীরা সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম জ্বালিয়ে দেয়।
অন্য এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যা আফগানিস্তান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার ভেতরে।
পাকিস্তান তালেবান এক বিবৃতি দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে। জানিয়েছে, তাদের শীর্ষ কমান্ডারদের হত্যার বদলা নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: এএফপি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে হামলায় প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার
- ২ নেপালের নির্বাচন: ভোটের লড়াইয়ে এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র দল
- ৩ ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০
- ৪ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘নাটকীয়ভাবে বেড়ে যাবে’: হেগসেথ
- ৫ ইরানের স্কুলে হামলার দায় সম্ভবত যুক্তরাষ্ট্রের: প্রাথমিক তদন্ত রিপোর্ট