ভিডিও ENG
  1. Home/
  2. জাগো জবস

জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৮ মার্চ ২০২৫

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাজস্ব প্রশাসনের এবং এর অধীনে উপজেলা ভূমি অফিসসমূহে ০৬টি পদে ২০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১০ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: গোপালগঞ্জ

বয়স: ১৮ মার্চ ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ১৭ মার্চ ২০২৫

এমআইএইচ

আরও পড়ুন