মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার ২ কারবারি কারাগারে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. আল-আমিন (৩৮) ও মামুন শেখ (৪০)।
সোমবার (৩ মার্চ) আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, রোববার (২ মার্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেফতার করে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
মামলার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য মতিঝিলের আরামবাগ এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে আল-আমিন ও মামুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় মতিঝিল থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমআইএন/এমএএইচ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ২ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৩ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড
- ৪ উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, গ্রেফতার ১১ জন রিমান্ডে
- ৫ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা