‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মামলায় দুই আসামির জামিন
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতা টিপু সুলতান
ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা পাইরেসির অভিযোগে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়ার দায়ের করা মামলার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- মো. সাজেদুল ইসলাম (২৫) ও সাগর আহমদ (১৯)।
রোববার (২২ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপদির্শক (এসআই) মোক্তার হোসেন।
গত ১৮ জুন এ মামলার তিন আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত। মামলার অপর আসামি হলেন, টিপু সুলতান (৩৫)। এদিন আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, আসামি টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন। যেখানে টিপু সুলতান এক নম্বর অভিযুক্ত ছিলেন।
এমআইএন/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে
- ২ নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়
- ৩ সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ স্বরাষ্ট্রের বহিষ্কৃত কর্মকর্তার ফ্ল্যাট-জমি জব্দের নির্দেশ
- ৫ সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ