সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর
সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে সম্প্রতি আদালতে হাজির করে পুলিশ/ ছবি- জাগো নিউজ
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন তার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।
- আরও পড়ুন
- নূরুল হুদাকে ‘ডিম নিক্ষেপ, জুতার মালা’ পরিয়ে পুলিশে দিলো ‘জনতা’
- প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাড়িতে গিয়ে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। চার দিনের রিমান্ড শেষে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১ জুলাই এ মামলায় নূরুল হুদা দায় স্বীকার করে জবানবন্দি দেন।
সাবেক সচিব নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়।
এমআইএন/কেএসআর/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ সিঅ্যান্ডএফ এজেন্ট শাহজাহানের স্ত্রী ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ
- ২ সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ৩ সাবেক এসপি রফিকুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ
- ৪ সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ
- ৫ ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী