শিক্ষকদের আন্দোলন: সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা জোরদার
সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন/ ছবি- জাগো নিউজ
২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। নিরাপত্তা জোরদারে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার
সব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় পর্যন্ত এলাকায় শিক্ষকরা নানান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এফএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী
- ২ বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি আজ
- ৩ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ
- ৪ ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ শিশু অপহরণ: অটোরিকশাচালক ও তার বাবার দোষ স্বীকার, চারজন কারাগারে