হাইকোর্টের রেজিস্ট্রার হলেন মোয়াজ্জেম হোসেন
মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন/ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনকে এই পদে প্রেষণে নিয়োগ করেন।
মোয়াজ্জেম হোসেন বুধবারই রেজিস্ট্রার পদে যোগ দেন। বিকেল থেকে তার যোগদানপত্র গৃহীত হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত আদেশ জারি হয়েছে।
জেলা ও দায়রা জজ মোয়াজ্জেম হোসেন এর আগে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে দায়িত্ব পালন করছিলেন।
এফএইচ/একিউএফ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ঢাবিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ২ ঘুষের অভিযোগে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়: চিফ প্রসিকিউটর
- ৩ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ স্ত্রীসহ ঢাকা ওয়াসার সদ্য সাবেক এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- ৫ চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ