ট্রেনের বগিতে আগুন দিয়ে দুজন কারাগারে
ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার মামলায় গ্রেফতার দুজন/ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমা এ আদেশ দেন। এর আগে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখার আবেদন করে।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন মো. মোরশেদ আলী ও জাকির হোসেন।
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা হয় মোরশেদ ও জাকিরকে। পরে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, আগুন দেওয়ার এ ঘটনায় ওই বগির দুটি সিট পুড়ে যায়।
এমডিএএ/একিউএফ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর