সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আজ
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গত ২৩ নভেম্বর হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়।
ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
এফএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ২ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড
- ৩ উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, গ্রেফতার ১১ জন রিমান্ডে
- ৪ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা
- ৫ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা