ব্রিগেডিয়ার আযমী এসি রুমে আয়েশে ছিলেন, দাবি আসামিপক্ষের আইনজীবীর
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী/ফাইল ছবি
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী জেআইসিতে থাকার সময় এসি রুমে আরাম-আয়েশে ছিলেন বলে দাবি করেছেন এ-সংক্রান্ত মামলার আসামিপক্ষের আইনজীবী।
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে গ্রেফতার তিন আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু এ দাবি করেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে আইনজীবী আজিজুর রহমান বলেন, ব্রিগেডিয়ার আযমী জেআইসিতে থাকার সময় যে এসি রুমে ছিলেন তার আয়তন ১৭ বাই ২২ ফুট এবং এতে দরজা-জানালাও ছিল।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন পলাতক।
এফএইচ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর