বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট/ফাইল ছবি
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। এদিন বেলা আড়াইটায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এমন তথ্য জানান।
এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হলো।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশ অনুযায়ী, নানা পদক্ষেপ গ্রহণ করছেন প্রধান বিচারপতি।
এফএইচ/এমএমকে/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর