ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর
হাসানুল হক ইনু, ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ইনুর পক্ষে এ আবেদন করেন তার আইনজীবীরা।
২০২০ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কুষ্টিয়ায় ছয় হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আট অভিযোগে মানবতাবিরোধী অপরধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন। এদিন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ পুলিশের এসআই শাহেদ জোবায়ের লরেন্সকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে গত ৮ ডিসেম্বর জবানবন্দি পেশ করেন লরেন্স।
এফএইচ/এসএনআর/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর