হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ২০ জানুয়ারি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) করা আপিল শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
এর আগে, গত ১৫ ডিসেম্বর এ আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেছিলেন, মোট আট যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে।
গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড হয়।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন।
এফএইচ/এমএমকে
সর্বশেষ - আইন-আদালত
- ১ ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ২ মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৩ পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ
- ৪ ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ৫ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় পেছালো