হাইকোর্টের রুল
নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়
দেশের নারী ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বে-আইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ আদেশ দেন।
রুল বিচারাধীন থাকাবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানিবিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিস্তারিত আসছে...
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ২ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৩ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড
- ৪ উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, গ্রেফতার ১১ জন রিমান্ডে
- ৫ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা