ফরিদপুর-১ আসন: স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা বাতিল
আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের প্রার্থিতা বাতিল করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার (১ ফেব্রুয়ারি) দোলনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। ওই আসনের ভোটার জুনায়েদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।
আরও পড়ুন
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন
এনসিপি নেতাকে হুমকি—‘তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে’
লিভ টু আপিলের আবেদনকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবীর জাগো নিউজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন করে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা সরকারি পরিপত্র এবং সিদ্ধান্তের বিপরীত।
এর আগে, প্রার্থিতা বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় ত্রুটির কথা উল্লেখ করে দোলনের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে গত ১৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থিতা ফেরত পেয়েছিলেন। তবে আপিল বিভাগের এ রায়ের পর আসন্ন নির্বাচনে তার আর অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
এফএইচ/কেএসআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ ফরিদপুর-১ আসন: স্বতন্ত্র প্রার্থী দোলনের প্রার্থিতা বাতিল
- ২ ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে
- ৩ নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়
- ৪ সাবেক প্রধান বিচারপতি খায়রুলসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ স্বরাষ্ট্রের বহিষ্কৃত কর্মকর্তার ফ্ল্যাট-জমি জব্দের নির্দেশ