শেরপুর-২: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ফাহিম
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে এর আগে গত ৩ জানুয়ারি শেরপুর-২ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফাহিম চৌধুরী নির্বাচন কমিশনে আপিল করলে নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি তার আপিল মন্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। তার বিরুদ্ধে ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া হাইকোর্টে রিট পিটশান দায়ের করলে হাইকোর্ট গত ২৭ জানুয়ারি তার রিট খারিজ করেন।
তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। আজ সেটার শুনানি শেষে আপিল বিভাগ লিভ গ্রান্ট (গ্রহণ) করে আপিলের অনুমতি দিয়েছেন। পাশাপাশি ফাহিম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।
তবে উনি যদি বিজয়ী হন, ওনার সংসদ সদস্য পদে থাকার বৈধতা নির্ভর করবে আপিল বিভাগের আপিলের রায়ের ওপর। আপিল বিভাগ উক্ত আপিল শুনানির জন্য আগামী ২৮ এপ্রিল নির্ধারণ করেছেন।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ২ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৩ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৪ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড
- ৫ উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, গ্রেফতার ১১ জন রিমান্ডে