৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা
রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ছয় লাশ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন সাবেক এসআই শেখ আবজালুল হক। সার্বিক দিক বিবেচনায় তাকে ক্ষমা করে দিয়েছেন আদালত।
এফএইচ/এসএইচএস/এএসএম