স্থানীয় সরকারের সাবেক সচিবের ৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ যে কোনো সময় উত্তোলন করে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা হতে পারে।
সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করে দুদক।
এমডিএএ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মামুন খালেদ-মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ২ জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
- ৩ উচ্চ আদালতে মামলাজট নিরসনে ভূমিকা রাখতে চাই: অ্যাটর্নি জেনারেল
- ৪ আমি একসময় সাংবাদিকতা করেছি: অ্যাটর্নি জেনারেল
- ৫ জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ