ব্যারিস্টার কায়সার কামাল
উচ্চকক্ষের আইডিয়ার উদ্যোক্তা হচ্ছেন তারেক রহমান
নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ল’ রিপোর্টারস ফোরাম, ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উচ্চকক্ষের আইডিয়ার উদ্যোক্তা হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম ল’ রিপোর্টারস ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির প্রস্তাবনা ছিলো উচ্চকক্ষ, যেটা আমাদের সংবিধানে নেই। উচ্চকক্ষ গঠন প্রণালী এবং এ বিষয়ে কিভাবে কী হবে, এটা নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে বিএনপি সবার আগে কথা বলেছে।
তিনি বলেন, উনি (তারেক রহমান) ২০২৩ সালের ১১ জুলাই যখন রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেওয়া হয়। ৩১ দফার মধ্যে প্রস্তাবনায় আছে যে, দুই মেয়াদের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। উচ্চকক্ষ, সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। যে এই উচ্চকক্ষের আইডিয়াটাই, ইট ইজ এ ব্রেইন চাইল্ড অফ বিএনপি, অ্যান্ড পার্টিকুলারলি মিস্টার রহমান।
‘উনার এই আইডিয়াটাকে কেউ যদি দাবি করে বিএনপি চায় কি চায় না। সে বিএনপির বিরুদ্ধে এটা একটা প্রোপাগান্ডা। উচ্চকক্ষের আইডিয়া বিএনপির থেকে হয়েছে।’
কায়সার কামাল বলেন, ‘অতএব, বিএনপির থেকে এটা একটা জায়গাতে একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা হলো যে আসনভিত্তিক হবে? কী ধরনের গঠন প্রক্রিয়া হবে, কিভাবে কী হবে না হবে, ইট উইল বি ডিসাইডেড বাই দা ইলেক্টেড পার্লামেন্ট। বাট উচ্চকক্ষ থাকবে।’
এ সময় ল রিপোর্টাস ফোরামের সভাপতি হাসান জাভেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনসহ অন্যান্য সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ল রিপোর্টাসের পক্ষ থেকে নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কায়সার কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এফএইচ/এমএমএআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ দুপুর সোয়া ১টায়
- ২ উচ্চকক্ষের আইডিয়ার উদ্যোক্তা হচ্ছেন তারেক রহমান
- ৩ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ
- ৪ একুশে বইমেলা কেন ‘ফাল্গুনি বইমেলা’ নামে করা হবে না, হাইকোর্টের রুল
- ৫ রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত