ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির প্রার্থী নবী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী মো. নবীউল্লাহ নবী।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এই আবেদন করেন তিনি। এ আসনে জয়ী হয়েছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

এর আগে, ২৫ এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এফএইচ/এমএমকে