মিথ্যা সাক্ষ্যে রায় : খন্দকার মাহবুব
ফাইল ছবি
জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা অভিযোগের ভিত্তিতে অসহায়ভাবে আদালত রায় দিয়েছেন। আদালতের কিছু করার ছিল না। আদালত যেভাবে তথ্য পেয়েছেন সেভাবেই রায় দিয়েছেন।
মঙ্গলবার সকালে শতাধিক আইনজীবী, মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ব্যক্তি, দেশি-বিদেশি সংবাদকর্মীর উপস্থিতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বধানী পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মীর কাসেমের রিভিউ আবেদন খারিজের আদেশ দেন। এর ফলে সর্বোচ্চ সাজাই বহাল থাকলো মীর কাসেমের।
রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব বলেন, মীর কাসেম জসিম হত্যার সঙ্গে সরাসরি জড়িত না। আমাদের আশা ছিল এ অভিযোগ থেকে তিনি খালাস পাবেন। কিন্তু মিথ্যা সাক্ষের উপর আদালত রায় দিয়েছেন।
এফএইচ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যাচেষ্টা মামলায় কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম কারাগারে
- ২ দুদক মহাপরিচালকের আইফোন-টাকা ছিনতাই: গ্রেফতার দুজন কারাগারে
- ৩ উত্তরায় চাপাতি দেখিয়ে ছিনতাই: একজন কারাদণ্ড, দুই খালাস
- ৪ ‘আমরা দোষী না হলে মুক্তি দিন’ প্রিজন ভ্যান থেকে সাবিনা আক্তার তুহিন
- ৫ বিটিআরসিতে ২৯ জনের অবৈধ নিয়োগ-পদোন্নতির উদ্যোগ নিয়ে রুল