বাড্ডায় গারো তরুণী ধর্ষণ : গ্রেফতার সালাউদ্দিন রিমান্ডে
রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সালাউদ্দিন মিনাকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।
শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক একরামুল হাসান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে বাড্ডা থানা এলাকা থেকে সালাউদ্দিন মিনাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার কাজ শেষে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরনো থানা রোডের একটি বাসায় নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে প্রথমে তরুণী কাউকে কিছু বলতে চাননি। পরে শুক্রবার বাড্ডা থানায় তরুণী নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন।
জেএ/জেএইচ/এবিএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে