জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের ৫ জন রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের পাঁচজনকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার তাদের আদালতে হাজির করে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রত্যেককে ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাওলানা আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান (৪০) ও রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদকে (২৯) আটক করে র্যাব-২।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আদাবরের মোহাম্মদিয়া ক্যাফে থেকে গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল রানা ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিন ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩) ও শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়াকে (৪২) আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একটি ৯ মি.মি. পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ১০টি ককটেল, ৫টি ডেটোনেটর, এক কয়েল তার, এক কেজি সাদা পাউডার, ২০০ গ্রাম বারুদ, দেড় কেজি তারকাটা ও বল, দুটি সার্কিট বোর্ড এবং ১৫টি ক্লিপ টাইপ সার্কিট উদ্ধার করা হয়।
জেএ/জেএইচ/আরআইপি