ষোড়শ সংশোধনীর বিপক্ষে ড. কামালের মত
বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে করা আপিলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে নিজের মত দিয়েছেন ড. কামাল হোসেন।
এই সংশোধনীর বিপক্ষে নিজের মত তুলে ধরেছেন তিনি। কামাল হোসেন বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে নিজের মত দেয়া শুরু করেন কামাল হোসেন। শেষ করেন ১০টার কিছু পর।
এফএইচ/এনএফ/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে