ইমরান-খুশীর বিরুদ্ধে মামলা নেয়নি আদালত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদনটি ফিরিয়ে দিয়েছেন আদালত।
এরআগে রোববার দুপুরের দিকে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলা দায়েরের আবেদন করেন হাজী মোহাম্মদ বাদল নামে এক ব্যবসায়ী।
আদালত তার জবানবন্দি গ্রহণ করে জানান আদেশ পরে দেয়া হবে।
দুপুর আড়াইটার দিকে আদালত আদেশে মামলার আবেদনটি নাকচ করে নথি ফিরিয়ে দেন।
হাজী মোহাম্মদ বাদলের অভিযোগ ছিল, ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়।
জেএ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ পঞ্চদশ সংশোধনী বাতিলে রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তালিকায়
- ২ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ৩ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৪ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৫ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল