বাড্ডা থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চাঁদা দাবির অভিযোগে রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক গৃহিনী। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন নুরুন নাহার নাছিমা বেগম।
মামলার অপর আসামিরা হলেন- বাড্ডা থানার এএসআই শাহীন, দ্বীন ইসলাম, এএসআই আব্দুর রহিম, জৈনিক জাহানারা রশিদ, রোকেয়া রশিদ, আতাউর রহমান কাইচার ও শুকুর আলী।
এ ছাড়া মামলায় বাড্ডা থানার তিন কনস্টেবলসহ সিভিল পোশাকের আরও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৬ মে বাড্ডা ধানাধীন মামলার বাদীর ফ্ল্যাটে তালা লাগিয়ে চাবি নিয়ে যান মামলার আসামিরা। বাদী চাবি ফেরত চাইলে এএসআইর মাধ্যমে আসামিরা নুরুন নাহার নাছিমা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
জেএ/আরএস/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে