এবার সমঝোতা না করে আসলে কারাগারে : সানিকে বিচারক
এবার নাসরিন সুলতানার সঙ্গে যৌতুকের জন্য মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সমঝোতা না করে আসলে ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠিয়ে দেবেন বলে জানান বিচারক।
বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের জামিনের জন্য আবেদন করেন সানি। এদিকে নাসরিন সুলতানা সমঝোতা হয়নি বলে তার জামিন বাতিলের আবেদন করেন।
এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ক্রিকেটার সানির জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন। এসময় বিচারক বলেন, এবার সমঝোতা না করে আসলে জামিন বাতিন করে কারাগারে পাঠিয়ে দেব। কারাগারে ১০ থেকে ১২ দিন থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে।
গত ৯ মার্চ সমঝোতা করবেন- এ শর্তে আরাফাত সানিকে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর পরও চারটি ধার্য তারিখেও নাসরিনের সঙ্গে কোনো প্রকার সমঝোতা করেতে পারেননি সানি।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আদালত পরবর্তীতে মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন। নাসরিন সুলতানার দায়ের করা মামলায় ২২ জানুয়ারি গ্রেফতার হন সানি। ৫৩ দিন কারাগারে থাকার পর ১৫ মার্চ জামিনে মুক্তি পান।
জেএ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করার সুযোগ চেয়ে সুমনের রিট
- ২ ‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট
- ৩ হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
- ৫ গুলশান-বনানীর অবৈধ সিসা বার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে লিগ্যাল নোটিশ