এমপি লতিফের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রিভিশন
চট্টগ্রাম-১১ আসনের এমপি এম এ লতিফের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রিভিশন আবেদন দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলা খারিজ হওয়ার বিরুদ্ধে সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি এ আবেদন দাখিল করেন। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে বিরুদ্ধে মামলাটি করেছিলেন তিনি।
বৃহস্পতিবার ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে এ আবেদন দাখিল করা হয়। বিচারক (দায়রা জজ) মো. শহীদুল ইসলাম আবেদন গ্রহণ করে নথি পর্যালোচনা সাপেক্ষে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাড. সুলতান এ সবুর চৌধুরী বলেন, খারিজ আদেশের বিরুদ্ধে মামলার বাদী প্রথমে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে রিভিশন আবেদন দাখিল করলেন। বিচারক তথ্যপ্রযুক্তি আইনে রিভিশন আবেদনের শুনানির এখতিয়ার তার আদালতের নেই। এ কারণেসাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন তিনি। এর প্রেক্ষিতে বাদী সাইবার ট্রাইব্যুনালে এসেছেন।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ যৌন নিপীড়ন মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু
- ২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে শাহিনের পদত্যাগ
- ৩ হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট
- ৪ পরিবারের কাছে ফেরার আকুতি বরখাস্ত পুলিশ কনস্টেবল শোয়াইবুরের
- ৫ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক তাহমিনার কোনো অপরাধের প্রমাণ পায়নি ডিবি