ক্রিকেটার সানির অন্তর্বর্তীকালীন জামিন
ফাইল ছবি
যৌতুকের জন্য মারধরের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার সানির জামিনের মেয়াদ শেষ হওয়ায় তার আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদ স্থায়ী জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
আদালত পরবর্তীতে মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি সানি ও তার মা নারগিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন। নাসরিন সুলতানার দায়ের করা মামলায় ২২ জানুয়ারি গ্রেফতার হন সানি।
জেএ/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট
- ২ হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে
- ৩ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
- ৪ গুলশান-বনানীর অবৈধ সিসা বার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে লিগ্যাল নোটিশ
- ৫ ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির