সানির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ অক্টোবর
ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১২ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সানির আইনজীবী তা পেছানোর জন্য সময়ের আবেদন করেন। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, আরাফাত সানির সঙ্গে নাসরিন সুলতানার ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দুজনের কিছু ব্যক্তিগত এবং ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ওই তরুণীর ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি তাকে হুমকি দেন। ২৫ নভেম্বর আবারও নাসরিন সুলতানার আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি।
এরপর নাসরিন সুলতানা বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। ৬ এপ্রিল মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে সানিকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াহিয়া।
জেএ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট
- ২ হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের লাইসেন্সধারী হেলাল ৩ দিনের রিমান্ডে
- ৩ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
- ৪ গুলশান-বনানীর অবৈধ সিসা বার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধে লিগ্যাল নোটিশ
- ৫ ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির