নিজাম হাজারীর এমপি পদ নিয়ে রিট শুনানি শুরু
অবশেষে ফেনী-২ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় নিজাম হাজারীর সংসদ সদস্য (এমপি) পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার আবার দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট সত্যরঞ্জন মণ্ডল শুনানি করেন। এ সময় নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ।
হাইকোর্টের একের পর এক বেঞ্চ শুনানি গ্রহণে বিব্রত হওয়ায় এ রিট আবেদনটির নিষ্পত্তি অনিশ্চয়তার মুখে পড়েছিল। এ পর্যন্ত আটবার বিব্রত হয়েছেন আদালত। হাইকোর্টের রায়ের আগে তিনবার ও রায়ের পর পাঁচবার বিব্রত হয়েছেন হাইকোর্ট। এছাড়া একবার হাইকোর্টের একটি বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়েছিলেন রিট আবেদনকারী ফেনীর যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
নিজাম হাজারীর কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।
এ রিট আবেদনে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ ২০১৬ সালের ৬ ডিসেম্বর দ্বিধাবিভক্ত রায় দেন। রায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকা অবৈধ ঘোষণা করেন।
আর কনিষ্ঠ বিচারপতি সংসদ সদস্য পদে থাকা বৈধ ঘোষণা করেন। দ্বিধাবিভক্ত রায় দেয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
এফএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি আজ
- ২ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আজ
- ৩ ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৪ শিশু অপহরণ: অটোরিকশাচালক ও তার বাবার দোষ স্বীকার, চারজন কারাগারে
- ৫ বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রোববার