জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ২০ মে
রাজধানীর কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (১৫ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদি হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।
জেএ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে