র্যাব চেকপোস্টে হামলার চেষ্টা : প্রতিবেদন ১৭ জুলাই
রাজধানীর খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টায় নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক নতুন এদিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে এক যুবক বিস্ফোরক নিয়ে র্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করে। সে সময় চেকপোস্টে থাকা র্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন।
ওই ঘটনায় খিলগাঁও থানায় র্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে ‘অজ্ঞাতনামা’ আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
জেএ/এমএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে