গুলশান হামলা মামলার প্রতিবেদন ২৬ জুলাই
ছবি-ফাইল
রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (২৫ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন নতুন এ দিন ধার্য করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।
ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
জেএ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে