অ্যাটর্নি জেনারেলকে আবারও হত্যার হুমকি
ছবি-ফাইল
আবারও চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর -১১১৩) করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ থানায় জিডি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আছে। ওই চিঠির মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
চিঠিতে লেখা রয়েছে, ‘আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।’
ওসি বলেন, কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।
এআর/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে