তাভেলা সিজার হত্যা : সাক্ষ্য দিতে আসেননি কেউ
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার সাক্ষ্য দিতে আদালতে কেউ আসেননি। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন।
জেএ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ