গুলশানে মা-মেয়ে হত্যা : প্রতিবেদন ৮ আগস্ট
ফাইল ছবি
রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন এদিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাদের একজন গলাকাটা এবং অন্যজন ঝুলন্ত অবস্থায় ছিলেন। ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত এবং তার তিন বন্ধুকে আসামি করা হয়।
জেএ/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে