জামিনে জালিয়াতি : খুলনার তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ
তিন হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় জালিয়াতির মাধ্যমে জামিন নেয়ায় খুলনার রানা বেপারীসহ তিন জনের জামিন বাতিল করেছে হাইকোর্ট। সেইসঙ্গে বিচারিক আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রানা বেপারী ছাড়া অপর দুই আসামি হলেন, রানু বেগম ও তন্বী বেগম।
এ ছাড়া এই তিন আসামি, মামলার তদবিরকারকসহ পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
জামিন জালিয়াতির ঘটনা নজরে আসার পর সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এফএইচ/জেডএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ আমার বিরুদ্ধে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও জঘন্য মিথ্যাচার: তাজুল ইসলাম
- ২ ম্যাট্রিমনি অ্যাপে পরিচয়, বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় ব্যবসায়ী রিমান্ডে
- ৩ প্রমাণ করে দেবো ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত
- ৪ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলা খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর
- ৫ ঢাবি অধ্যাপক শফিক আহমেদের আয়কর নথি জব্দের আদেশ