নৌবিহারে সুপ্রিম কোর্টের শতাধিক নারী আইনজীবী
শীতলক্ষ্যা ও বালু নদীতে নৌবিহারে গেছেন সুপ্রিম কোর্টের শতাধিক নারী আইনজীবী। নৌবিহারকে ঘিরে সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের মঝে মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার বেলা ১২টার দিকে অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, জেসমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস রূপাসহ অন্যান্য আইনজীবীর নেতৃত্বে পূর্বাচলের তিনশ ফিট এলাকায় বালু নদীতে নৌকা নিয়ে আনন্দভ্রমণ করতে যান তারা। এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফটোসেশন করেন নারী আইনজীবীরা।

অ্যাডভোকেট জেসমিন সুলতানা জাগো নিউজকে বলেন, আমরা শতাধিক আইনজীবী শীতলক্ষ্যা ও বালু নদীতে নৌবিহারে যাচ্ছি। দুপুরে পূর্বাচলে লাঞ্চ করে বিকেলে ঘোরাফেরা শেষে যার যার বাড়িতে ফিরে যাব।

নৌকাটি বালু নদীর বিভিন্ন মোহনা ঘুরে এসে তিনশ ফিট পর্যন্ত চলাচল করবে। সুপ্রিম কোর্ট থেকে নিজ নিজ গাড়ি ও বাসযোগে রওনা দেয়ার আগে তাদের অনেককে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।
এফএইচ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ