তাভেলা সিজার হত্যা : তদন্ত কর্মকর্তাকে জেরা ৯ অক্টোবর
ফাইল ছবি
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাব্বির রহমানের পরবর্তী জেরার জন্য আগামী ৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য আগামী ৯ অক্টোবর দিন ধার্য করা হয়।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন।
জেএ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ‘যাকে এক সময় নির্যাতনের চেষ্টা করা হয়েছিল, তিনিই এখন প্রধানমন্ত্রী’
- ২ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড
- ৩ আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনের ওপর ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
- ৪ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম ৪ দিনের রিমান্ডে
- ৫ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী