ভুয়া ওয়ারেন্ট ইস্যুকারীদের শনাক্তে সিআইডির কমিটি হাইকোর্টে
ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং কারা ইস্যু করে তা খুঁজে বের করার জন্যে চার কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবেদনটি আজ হাইকোর্টে দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।
এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
সিনিয়র পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে এ কমিটি গঠন করেছে সিআইডি। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. রেজাউল হক ও পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান।
এর আগে গত ১০ ডিসেম্বর ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং কারা ইস্যু করে তা খুঁজে করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ এই কমিটির তথ্য জানানো হলো।
এফএইচ/এসআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ