আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ২ এপ্রিল
রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর নতুন এ তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামের একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া আত্মসমর্পণ করেন দুই নারী।
ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলার আসামিরা হলেন- জেবুন্নাহার শিলা, তৃষা মণি, শাকিরা, সামিনা, আফিফা কাদেরী, মাঈনুল ইসলাম, রাশেদুর রহমান, সেলিম ও ফিরোজ।
জেএ/বিএ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ আমার বিরুদ্ধে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও জঘন্য মিথ্যাচার: তাজুল ইসলাম
- ২ ম্যাট্রিমনি অ্যাপে পরিচয়, বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় ব্যবসায়ী রিমান্ডে
- ৩ প্রমাণ করে দেবো ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত
- ৪ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলা খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর
- ৫ ঢাবি অধ্যাপক শফিক আহমেদের আয়কর নথি জব্দের আদেশ