মানবপাচার মামলা নিষ্পত্তিতে হচ্ছে ৭ ট্রাইব্যুনাল
বৈশ্বিক সূচকে পিছিয়ে পড়া এড়াতে মানবপাচার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সাতটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
বুধবার ৪ (মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে, আমরা যদি মানবপাচার প্রতিরোধে সাতটি আদালত তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদের তৃতীয় টায়ারে নামিয়ে দেয়ার একটা সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সাতটি মানবপাচার প্রতিরোধে সাতটি ট্রাইব্যুনাল স্থাপন করছি।’
আনিসুল হক বলেন, ‘আপনাদের কাছে আমি জানাতে চাই, খুব শিগগিরই আগামী ৭ দিনের মধ্যে এটার কাজ শুরু করব। এটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’
আরএমএম/এমএসএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, মনে হলো জীবন্ত কবরে আছি
- ২ সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন ও পরিবারের আয়কর নথি তলবের নির্দেশ
- ৩ গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
- ৪ রাষ্ট্রদ্রোহ মামলায় দ্রুত বিচার নির্দেশ, বদলি হলো আদালত
- ৫ মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর