এমপি লিটনের আগাম জামিন আবেদন
গাইবান্ধার সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আগাম জামিনের আবেদন করেছেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এ জামিন আবেদন করেন।
আদালতের অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর সকালে এমপির লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার দু’পায়ে গুলিবিদ্ধ হয়। ঘটনার পরদিন সৌরভের বাবা বাদী হয়ে সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় এমপির শাস্তি দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
এফএইচ/জেডএইচ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে