করোনা : সব আদালত ও নির্বাচন বন্ধ চেয়ে রিটের প্রস্তুতি
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব আদালত, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব আদালত, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ও ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন বন্ধ চেয়ে হাইকোর্টে রিটের প্রস্তুতি চলছে।
গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং পাঁচ আসনে উপনির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত আগামী দু-একদিন পর নেয়া হবে। করোনা পরিস্থিতিতে এগুলোর বাইরে আর কোনো নির্বাচন করা হবে না।
আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এফএইচ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ইস্টার্ন ইন্স্যুরেন্স কর্মকর্তা জান্নাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- ২ সাবেক অর্থমন্ত্রী কামালের ব্যবসায়িক অংশীদার নোমানের দেশত্যাগে বাধা
- ৩ ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৫ পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ