লিটনের আত্মসমর্পণের নির্দেশ স্থগিত আবেদনের শুনানি বুধবার
শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার একমাত্র আসামি সরকার দলীয় গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণের নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে আবেদন করার পর তিনি জানান, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজকোর্টে এই আবেদনের শুনানি হতে পারে।
সোমবার এমপি লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আগাম জামিন আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।
এফএইচ/এআরএস/এমএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে